ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

গুরুদাসপুরে ৩৪ হাজার ৮১০ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসু

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি |
দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ. এস. এম. আলমাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্সিং কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং টিকাদান কর্মীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গুরুদাসপুর উপজেলার মোট ১৭০টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৩৪ হাজার ৮১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৫০৮ জন শিশুকে এক লক্ষ আন্তর্জাতিক ইউনিট সমৃদ্ধ নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৩০২ জন শিশুকে দুই লক্ষ আন্তর্জাতিক ইউনিট সমৃদ্ধ লাল রঙের একটি ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। উপজেলার কোনো শিশুই যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই। একই সঙ্গে অভিভাবকদেরও নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এস. এম. আলমাস বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে উপজেলার প্রতিটি কেন্দ্রে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। সকল অভিভাবকের প্রতি আহ্বান, নির্ধারিত বয়সের শিশুদের অবশ্যই নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।”
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

গুরুদাসপুরে ৩৪ হাজার ৮১০ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসু

আপডেট টাইম : ০৩:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬