ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

গাজীপুর সিটি কর্পোরেশনে আয়োজনে আড়াই লক্ষের অধিক শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর উদ্যোগ

গাজীপুর প্রতিনিধি |
শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনে ২ লক্ষ ৭৫ হাজার ৩৫২ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে একযোগে এ উপলক্ষে ক্যাম্পেইন পরিচালিত হয়।
নগরীর জয়দেবপুরের ছায়াবিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মিজ তানজিলা খানম।
ক্যাম্পেইনের আওতায় ৮টি জনের ৫৭ টি ওয়ার্ডে ৪২০টি কেন্দ্রে ৯৭০ জন টিকা দানকারী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৯৫৬ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের শিশুদের পুষ্টি, পরিচ্ছন্নতা এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে সচেতন করেন।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিনা খানক বলেন, বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরীর সব ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এবং বিপুলসংখ্যক শিশু এ কর্মসূচির আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

গাজীপুর সিটি কর্পোরেশনে আয়োজনে আড়াই লক্ষের অধিক শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর উদ্যোগ

আপডেট টাইম : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬