ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

২৫-৩৫ হাজার টাকা নিবন্ধন ফি দিয়েও হলো না স্বপ্ন পূরণ, প্রতারণার অভিযোগ আয়োজকদের বিরুদ্ধে

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কার্নিভাল সিজন-১-কে কেন্দ্র করে অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতারণার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, জনপ্রতি ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকার নিবন্ধন ফি পরিশোধ করেও তারা প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণাঙ্গ হেয়ার ও মেকআপ মাস্টারক্লাসে অংশ নিতে পারেননি। অনেকেই নির্ধারিত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে সার্টিফিকেট পাননি। যারা সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যেও অনেকে ভাঙা সার্টিফিকেট কুড়িয়ে সংগ্রহ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।
অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ভাষ্য, এই প্রশিক্ষণে অংশ নিতে কেউ খাসি বিক্রি করেছেন, কেউ গহনা বন্ধক রেখেছেন, আবার কেউ ঋণ নিয়ে নিবন্ধন ফি জোগাড় করেছেন। ব্যবসা ও পারিবারিক দায়িত্ব সাময়িকভাবে স্থগিত রেখে দেশের বিভিন্ন জেলা থেকে তারা দক্ষতা অর্জনের আশায় অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু প্রত্যাশিত প্রশিক্ষণের পরিবর্তে অনিয়ম ও অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়েছে বলে তাদের অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, কার্নিভারের প্রধান আয়োজক ছিলেন কোলকাতার কারমা ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী অঞ্জনা রয়, নাদিয়া আফরোজ, জিনিয়া সুলতানা মৌ, আকলিমা মেকওভার এবং ফিউচার সাইন বিউটি একাডেমি বাই মুন এর স্বত্বাধিকারী আকলিমা আকতার শান্তা। অনুষ্ঠানের পাওয়ার্ড পার্টনার ছিল বিন্দিয়া সাজঘর যিনি নিজেও ভুক্তভোগী বলে পরে দাবী করেছেন।
ভুক্তভোগী নারী উদ্যোক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট আয়োজকদের আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগ্রহণকারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানান তারা।
তবে এ বিষয়ে আয়োজকদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

২৫-৩৫ হাজার টাকা নিবন্ধন ফি দিয়েও হলো না স্বপ্ন পূরণ, প্রতারণার অভিযোগ আয়োজকদের বিরুদ্ধে

আপডেট টাইম : ১২:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬