ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রতারক চক্রের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকাবাসীর মানববন্ধন, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি |
জালিয়াতির মাধ্যমে সম্মানসূচক দান করা জমি পুনরায় অন্যত্র অবৈধভাবে বিক্রি করে পুনরায় দখলের চেষ্টার প্রতিবাদে এবং প্রতারক চক্রের শাস্তির দাবিতে বরগুনা – বেতাগী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১ টার দিকে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকার বরিশাল -বেতাগী- বরগুনা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘এলাকাবাসী ও ভুক্তভোগী’-দের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৬ সালে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা (চান্দখালি) গ্রামের আব্দুস সাত্তার এর কাছ থেকে একখন্ড জমি বৈধভাবে ক্রয় করেন পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার কাকড়া বুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের বাসিন্দা ফারুক আলম ও তার ভাই হাজী সুমন। লেনদেন ও দলিল সম্পূর্ণ হওয়ার পর গ্রহীতাদের দাতারা উক্ত জমির দখল বুঝিয়ে দেন এবং গ্রহীতারা এখানে দোতলা বসতঘর ও সামনের অংশের দোকানের স্টল নির্মাণ করে জমি ভোগ করে আসছেন। এর প্রায় ১০ বছর পর হঠাৎ দাতার ছেলে-মেয়েরা উক্ত জমি তাদের নামে দলিল আছে বলে বর্তমান দখলদারের কাছে দাবি করে। তখন বর্তমান দখলদার জানতে পারে দাতা তার কাছে জমি বিক্রির আগেই অত্যন্ত সুকৌশলে এবং জালিয়াতির মাধ্যমে তার সন্তানদের নামে উক্ত জমি লিখে দিয়েছেন। পরবর্তীতে এই প্রতারণার বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরের ক্রেতা বিষয়টি নিয়ে দাতার দারস্ত হলে তিনি সন্তানদের দেওয়া জমির দলিল খারিজের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করেন। কিন্তু তার সন্তানরা জমির দলিল ফিরিয়ে দিতে নারাজ। তারা জোর জবরদস্তির মাধ্যমে উক্ত জমি দখল করার বিভিন্ন ধরনের পায়তারা চালাচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

মানববন্ধন থেকে ভুক্তভোগী ও এলাকাবাসী এই জালিয়াতি চক্রের হাত থেকে নিজেদের পৈতৃক ও কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা জমি রক্ষার্থে এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

প্রতারক চক্রের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকাবাসীর মানববন্ধন, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা

আপডেট টাইম : ০৪:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬