ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার বরখাস্তের পরেও পূর্বের কর্মস্থলে সক্রিয় ঢাকা-২ (সাভার) ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি! মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থক দালালকে ৩০ দিনের কারাদণ্ড কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত বাউবি-তে ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক আলাপ ও চা-চক্র অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩জন সহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনের নামে মামলা কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু শিক্ষার্থীদের হয়রানি: সংবাদ প্রকাশের পর ব্যাংক কর্মকর্তা তারেক মাহমুদ বরখাস্ত নওগাঁয় প্রবাসীর স্ত্রী ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে উধাও! থানায় অভিযোগ

মুরাদনগরে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: ১১.৫৫ লাখ টাকার ঋণসহ শতাধিক বৃক্ষের চারা বিতরণ

মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, বৃক্ষের চারা, ঋণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জসীম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার মিনা, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির ২২ জন সদস্যের মাঝে মোট ১১ লাখ ৫৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শতাধিক মানুষের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, সেরা সমবায় সদস্য এবং সেরা কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রম সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার

মুরাদনগরে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: ১১.৫৫ লাখ টাকার ঋণসহ শতাধিক বৃক্ষের চারা বিতরণ

আপডেট টাইম : ০২:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬