ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

সংসদে হোমনা-তিতাসের গোমতী নদীর ভাঙন রোধে ব্যবস্থা চাইলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপি

মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া জাতীয় সংসদে তাঁর নির্বাচনী এলাকার গোমতী নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংসদে পানি সম্পদ মন্ত্রীর উদ্দেশে করা এক প্রশ্নে তিনি বলেন, হোমনা-তিতাসের তিতাস উপজেলার ভিটিকান্দি ও মজিদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গোমতী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় জনসাধারণের বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। ভাঙন প্রতিরোধে কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কি না এবং না হয়ে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কি না, এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী নদীতীর সংরক্ষণ কাজ চলমান রয়েছে এবং আরও কয়েকটি স্থানে দ্রুত কাজ শুরু করা হবে। পাশাপাশি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে গোমতী নদীতে ড্রেজিং ও স্থায়ী নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

গোমতী নদীর ভাঙন হোমনা-তিতাসের মানুষের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা। বছরের পর বছর বর্ষা মৌসুমে নদীর ভাঙনের কবলে পড়ে বিস্তীর্ণ জনপদ। নদীগর্ভে বিলীন হয় বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রতি বর্ষা মৌসুম এলেই হোমনা-তিতাস, মুরাদনগরসহ গোমতী তীরবর্তী এলাকার হাজারো মানুষের মধ্যে নতুন করে ভাঙন ও বন্যার আতঙ্ক দেখা দেয়।

এমন প্রেক্ষাপটে জাতীয় সংসদে গোমতী নদীর ভাঙনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানানোয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার এ পদক্ষেপকে সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয়রা। তাদের আশা, সংসদে উত্থাপিত এ দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে গোমতী তীরবর্তীসহ উল্লেখিত উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

সংসদে হোমনা-তিতাসের গোমতী নদীর ভাঙন রোধে ব্যবস্থা চাইলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপি

আপডেট টাইম : ০২:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬