ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

সিরাজদিখানের নিমতলায় ১শ বছরের ঐতিহ্যবাহী ব্র্যান্ড ‘জতুন’-এর শোরুম উদ্বোধন

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি |
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার রেললাইনের পাশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং শতবর্ষের পুরোনো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ‘জতুন’ (Jotun)-এর নতুন শাখার জমকালো উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জতুনের অনুমোদিত ডিলার ‘চিশতি এন্টারপ্রাইজ’ নামক এই শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুন ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সাং গুই। শোরুমটির স্বত্বাধিকারী (প্রোপাইটর) ইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জতুন ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রাহকদের বাড়িকে আকর্ষণীয় রঙে রাঙাতে এবং রঙ ক্রয়ের ক্ষেত্রে বাস্তব ও আধুনিক আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এই দৃষ্টিনন্দন শোরুমটি চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিশ্বমানের এই শোরুমে আধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রাহকেরা সহজেই সরাসরি রঙের গুণগত মান ও স্থায়িত্ব দেখে নিজের পছন্দসই রঙ বেছে নেওয়ার সুযোগ পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে জতুন ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সাং গুই বলেন, গ্রাহকদের দোরগোড়ায় বিশ্বমানের সেবা পৌঁছে দিতেই সিরাজদিখানের নিমতলায় এই শাখাটি চালু করা হয়েছে। জতুন তার শত বছরের ঐতিহ্য ও গুণগত মান বজায় রেখে এই এলাকার মানুষের ঘরবাড়িকে আরও দৃষ্টিনন্দন করতে ভূমিকা রাখবে।

চিশতি এন্টারপ্রাইজের প্রোপাইটর ইমান হোসেন জানান, সিরাজদিখান ও আশেপাশের এলাকার মানুষের জন্য আসল ও মানসম্মত রঙের নিশ্চয়তা দিতেই এই আন্তর্জাতিক মানের শোরুমের সূচনা। গ্রাহক সন্তুষ্টিই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

সিরাজদিখানের নিমতলায় ১শ বছরের ঐতিহ্যবাহী ব্র্যান্ড ‘জতুন’-এর শোরুম উদ্বোধন

আপডেট টাইম : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬