ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল বাসার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃত আবুল বাসার উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের মো. আবদুল রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এবং একজন সক্রিয় কর্মী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং পার্টি মির্জাগঞ্জ থানার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে অভিযান চালায়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আবুল বাসারের নিজস্ব বসতঘরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি লাইটারযুক্ত সিগারেট হোল্ডারের ভেতর পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৫ গ্রাম। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ভিভো (vivo y21) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। রাত ৮টার দিকে তাকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মিজাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ বলেন, কার মধ্যে কি আছে সেটা তো বোঝা যায় না। এ ধরনের কর্মকাণ্ড ছাত্রদল প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতে দিবেও না। তিনি কাকরাবুনিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম কিনেছিল এবং জমাও দিয়েছিল।

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, গ্রেপ্তারকৃত আসামি নিজের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে মিজাগঞ্জ থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬