ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার বরখাস্তের পরেও পূর্বের কর্মস্থলে সক্রিয় ঢাকা-২ (সাভার) ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি! মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থক দালালকে ৩০ দিনের কারাদণ্ড কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত বাউবি-তে ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক আলাপ ও চা-চক্র অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩জন সহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনের নামে মামলা কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু শিক্ষার্থীদের হয়রানি: সংবাদ প্রকাশের পর ব্যাংক কর্মকর্তা তারেক মাহমুদ বরখাস্ত

নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক |
নওগাঁ সদর থানাধীন নওগাঁ পৌরসভার চকমুক্তার এলাকা থেকে ৯৪ বছরের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) নিখোঁজের মেয়ে মোছা. রিজিয়া বেগম বাদী হয়ে নওগাঁ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ১০৭৪, ট্র্যাকিং নং 8F5NSD।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ বৃদ্ধার নাম মোছা. খোতেজা বিবি। পিতা- মৃত হাজী মন্ডল, স্বামী- মৃত মছির উদ্দীন মন্ডল। তার জাতীয় পরিচয়পত্র নং ৬৪২৬০০২১১৭৭৯০। ঠিকানা: মন্ডলপাড়া, গ্রাম-চকমুক্তার, নওগাঁ পৌরসভা, নওগাঁ সদর।
রিজিয়া বেগমের অভিযোগ, গত বুধবার  (৮ জুলাই) সকাল সাড়ে ১১ ঘটিকার দিকে নিজ বাসা থেকে বের হয়ে খোতেজা বিবি নিখোঁজ হন। তিনি মানসিকভাবে অসুস্থ। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ খোতেজা বিবির ছেলে খাজা মইন উদ্দিন মন্ডল বলেন,  সকালে মায়ের সাথে সাক্ষাৎ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। পরে শুনি মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।  তাকে খোঁজার জন্য সঙ্গে সঙ্গে পরিচিত সব জায়গার পাশাপাশি মাইকিং করে সন্ধান চেষ্টা চালাই। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাই সকলের কাছে আমার আকুল আবেদন আমার মাকে কোথাও দেখতে পেলে আমার কাছে ফিরিয়ে দিন।
নিখোঁজের শারীরিক বর্ণনা: উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা-পাকা, ওজন প্রায় ৫০ কেজি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বৃদ্ধার সন্ধান পান, তাহলে দয়া করে নওগাঁ সদর থানায় অথবা জরুরি যোগাযোগ নম্বর 01977-853752 এ মেয়ে মোছা. রিজিয়া বেগমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বৃদ্ধাকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি

নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি

আপডেট টাইম : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬