গাজীপুর প্রতিনিধি |
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: আব্দুস সালাম সরকার।
তিনি জানান, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রশাসনিক নিয়ম অনুযায়ী নতুন সভাপতির দিকনির্দেশনা ও সময় অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে দ্রুতই মতবিনিময় ও কার্যকারী সভার আয়োজন করা হবে।”
হাসপাতাল সূত্রে জানা যায়, সাধারণ নিয়ম অনুযায়ী জেলার কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তবে বর্তমানে গাজীপুর জেলায় কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী না থাকায় নিয়ম অনুযায়ী সদর আসন অর্থাৎ গাজীপুর-২ আসনের স্থানীয় সংসদ সদস্য এম মনজুরুল করিম রনিকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তরুণ ও দূরদর্শী সংসদ সদস্য এম মনজুরুল করিম রনির সুদক্ষ নেতৃত্বে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে এবং গাজীপুরবাসী আরও আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পাবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ চিকিৎসাসেব প্রত্যাশীরা।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 




















