ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

সোশ্যাল মিডিয়ায় পোষ্টের পাশাপাশি একটি করে গাছ লাগান- পানিসম্পদ প্রতিমন্ত্রী

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তরুণদের প্রতি আমার আহ্বান— সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পাশাপাশি অন্তত একটি করে গাছ লাগান এবং তার পরিচর্যা করুন। সবাই যদি এভাবে একটি করে গাছ লাগাই, তাহলে বাংলাদেশকে আরও সবুজ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিও সফলভাবে বাস্তবায়ন করা যাবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, আবার কোথাও বন্যা দেখা দিচ্ছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশেষ করে নদী ও জলাশয়ের তীরে গাছ লাগানো হলে নদীর তীর সংরক্ষণের পাশাপাশি পানি ধারণক্ষমতাও বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। একজন মানুষের প্রতিদিন প্রায় ২০ শতাংশ অক্সিজেন বৃক্ষ থেকে পাওয়ার কথা। কিন্তু উত্তরাঞ্চলে আমরা মাত্র ২ থেকে ৩ শতাংশ অক্সিজেন গাছ থেকে সংগ্রহ করতে পারি। তাই আমাদের এখনই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমরা শপথ নিতে পারি— একজন মানুষ একটি গাছ, একটি পরিবার পাঁচটি গাছ লাগাবে। পাশাপাশি বিদ্যালয়, কলেজ, মসজিদ, মন্দিরসহ সব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সবুজায়নের আওতায় আনতে হবে।

পঞ্চগড়বাসীর উদ্দেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, করতোয়া, তালমা ও মহানন্দা নদীর তীরে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি অক্সিজেনের পরিমাণও বাড়বে। এতে মানুষ আরও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধন শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সোশ্যাল মিডিয়ায় পোষ্টের পাশাপাশি একটি করে গাছ লাগান- পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬