ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোমনায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু

মুরাদরগর (কুমিল্লা) |
কুমিল্লার হোমনা উপজেলায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের চম্পকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইমরান ড্রেজারের ড্রামের ওপর দুষ্টুমি করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ইমরান মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি সত্য বলে মনে হচ্ছে। সুরতহাল প্রতিবেদন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের বলেন, এ ধরনের দুর্ঘটনা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের আগে প্রচলিত আইন অনুযায়ী অনুমোদন গ্রহণ করতে হবে। উল্লিখিত বালু বা মাটি উত্তোলনকারীর বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

হোমনায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬