ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু বকর, সম্পাদক শামীম কাদির

জয়পুরহাট প্রতিনিধি |
উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে শামীম কাদির বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে আবু বকর সিদ্দিক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশরেকুল আলম পান ১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে শামীম কাদির ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন পান ১৬ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে সোহেল আহমেদ লিও (২৪ ভোট) ও তানভিরুল ইসলাম রিগান (২২ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে আবু মুসা (২১ ভোট), কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন (৩৫ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে জাহিদুল ইসলাম (২৬ ভোট), দপ্তর সম্পাদক পদে মিলন রায়হান (২৬ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোয়ান্নাফ হোসেন শিমুল (৩০ ভোট) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শীতল চন্দ্র (২৬ ভোট) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান (৩১ ভোট), পুলক সরকার (২৮ ভোট) এবং রুহুল আমিন (২৮ ভোট)।

নির্বাচন কমিশন জানিয়েছে, অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক শামীম কাদির জয়পুরহাট প্রেসক্লাবের মর্যাদা, ঐক্য ও পেশাগত মানোন্নয়নে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা

জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু বকর, সম্পাদক শামীম কাদির

আপডেট টাইম : ০৪:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬