ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

মুদি দোকানের আড়ালে চলছিল অবৈধ যৌন উত্তেজক সিরাপের ব্যবসা; পুলিশের অভিযানে উদ্ধার ৮১ বোতল, আটক ১

হানিফ সরদার, জয়পুরহাট |
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মুদি দোকানের আড়ালে অবৈধভাবে যৌন উত্তেজক নেশাজাতীয় সিরাপ মজুদ ও বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ৮১ বোতল সিরাপ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

এ ঘটনায় আব্দুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ উপজেলার বাঘাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়তারা ইউনিয়নের গণমঙ্গল বাজার এলাকায় তার মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গণমঙ্গল বাজারে আব্দুর রশিদের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮১ বোতল যৌন উত্তেজক নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে সিরাপগুলো জব্দ করে আব্দুর রশিদকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, যৌন উত্তেজক নেশাজাতীয় সিরাপের অবৈধ বিক্রি তরুণ সমাজকে মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়াচ্ছে। এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুদি দোকানের আড়ালে চলছিল অবৈধ যৌন উত্তেজক সিরাপের ব্যবসা; পুলিশের অভিযানে উদ্ধার ৮১ বোতল, আটক ১

আপডেট টাইম : ০৪:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬