ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকল্পে এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজ বরগুনা গড়ার লক্ষ্যে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে।

আজ ২৭ জুলাই, ২০২৬খ্রি. রবিবার সকাল ৯:৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণ পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালীর মধ্য দিয়ে মেলার সূচনা হয়। র‍্যালী শেষে সকাল ১০:০০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

“বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ”
স্লোগানকে সামনে রেখে এবারের বৃক্ষমেলা চলবে ২৭ জুলাই হতে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত।

উদ্বোধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বরগুনা মিজ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব মোঃ নূরুল ইসলাম মণি, এমপি, বরগুনা-২, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
জনাব মোঃ অলি উল্লাহ, মাননীয় সংসদ সদস্য,বরগুনা-১; জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা, প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা; জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা; ড. মোঃ জাহিদুর রহমান মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সহকারী বন সংরক্ষক বরগুনা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের বৃক্ষপ্রেমী জনসাধারণ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে বৃক্ষ রোপণের জন্য আহ্বান জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, একটি গাছ একটি প্রাণ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় জেলা বরগুনায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে বৃক্ষের চারা রোপণ করতে হবে এবং গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। আসুন, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে আমরা সবাই মিলে সবুজ ও সুন্দর বরগুনা গড়ে তুলি।

সাত দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সারি অংশগ্রহণ করেছে। এখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৫:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬