ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাতের আঁধারে দুর্গম কাদামাটির পথ পেরিয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ চাড়াখালী এলাকায় হেমায়েত খন্দকারের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘণ্টা দুর্গম পথ অতিক্রম করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় দক্ষিণ চাড়াখালী এলাকার মো. দুলাল ফরাজীর ছেলে মো. নয়ন ফরাজী (২৮) এবং মন্টু দারিয়ার ছেলে দীপক দারিয়া (৩০)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজিব। অভিযানে রাজাপুর থানা পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং আনসার সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি মো. নয়ন ফরাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজিব দীপক দারিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার

আপডেট টাইম : ০৫:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬