ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজীব, রাজাপুর থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতে উপজেলার বড় কৈবর্তখালী মুজিবকেল্লা সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে মাদক সেবনকালে মো. জসিম কাজীকে (৪৫) আটক করা হয়। তিনি ওই এলাকার মো. অলি আহমেদের ছেলে। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে রাতে আবার নাপিতবাড়ি খানকা সংলগ্ন এলাকায় মোস্তফা হাওলাদারের নির্মাণাধীন ভবনের ভেতরে বসা একটি মাদক সেবনের আসরে অভিযান চালিয়ে মো. তারেক গাজীকে (২৯) আটক করা হয়। তিনি ইন্দোপাশা চকিদারবাড়ি এলাকার মো. রতন গাজীর ছেলে। তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জসিম কাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজীব তারেক গাজীকে এক বছর সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক

আপডেট টাইম : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬