ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

গাজীপুর সিটির গাছা থানায় একাধিক সড়ক উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

রেজাউল মোল্লা |
নগরবাসীর যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব সড়কের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
উদ্বোধনকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে টেকসই সড়ক অবকাঠামো নির্মাণে গাজীপুর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকার সড়ক উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে নাগরিকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম,প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী লেহাজ উদ্দিন সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে সড়ক, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচল-সংক্রান্ত ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর সিটির গাছা থানায় একাধিক সড়ক উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট টাইম : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬