ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন- প্রতিমন্ত্রী আমিনুল হক

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিল সে। সেই আকুতিতে সাড়া দিয়ে কিসকুর মায়ের হাতে মোবাইল ফোন ও নগদ অর্থসহায়তা তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তাঁর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কিসকুর পরিবারের আর্থিক বাস্তবতা বিবেচনায় তাঁর মায়ের জন্য একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে, যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, কিসকু ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত সব খুদে ক্রীড়াবিদ ও তাঁদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও তাঁদের অভিভাবকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী নৈশভোজের আয়োজন করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন- প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট টাইম : ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬