ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারে কিশোরদের আড্ডা, মাদক সেবনের অভিযোগ বরগুনার বামনায় বেপরোয়া অটো রিক্সার চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরে, একদিনে নয়- পানি সম্পদ মন্ত্রী পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে ও শতভাগ পেশাদারিত্বের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ গাজীপুরে বাস মালিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে সাত দিনের আল্টিমেটাম পরিবহণ নেতাদের জয়পুরহাটে জমি বিরোধে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, ১৬ বছর পর বড় ভাইয়ের যাবজ্জীবন বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার মির্জাগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার তালতলী উপজেলার আশ্রয়ণ কেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১ আগস্ট ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটের দিকে তালতলী উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নের ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের ১ নম্বর ব্যারাক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. শাহজালাল (৪৮) তিনি ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালালকে তার বসতঘরের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মঞ্জুরুল হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত বরগুনা গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য জানলে পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারে কিশোরদের আড্ডা, মাদক সেবনের অভিযোগ

বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬