ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম?

বরগুনার বামনায় বেপরোয়া অটো রিক্সার চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

বরগুনা প্রতিনিধি |
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা এলাকায় বেপরোয়া গতির একটি অটো রিক্সার চাপায় শ্রেষ্ঠা (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রেষ্ঠা দক্ষিণ রামনা এলাকার বাসিন্দা দিলীপের কন্যা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রামনা সড়কে চলাচলের সময় দ্রুতগতির একটি অটো রিক্সা শিশুটিকে চাপা দেয়। এতে অটোর চাকা তার মুখমণ্ডলের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রেষ্ঠার অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত শিশুটির বাবা দিলীপ জানান, এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। বামনা থানা পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে, স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ রামনা সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে অটোসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও কার্যকর নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ

বরগুনার বামনায় বেপরোয়া অটো রিক্সার চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

আপডেট টাইম : ০৫:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬