ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জয়পুরহাটে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ জেলা প্রশাসকের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাপানের সিজুওকায় ‘বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার’ অনুষ্ঠিত ঝালকাঠিতে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে ২ ভূমি কর্মকর্তাকে শোকজ, ১ জন বদলি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানকে জরিমানা বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

ঝালকাঠিতে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে ২ ভূমি কর্মকর্তাকে শোকজ, ১ জন বদলি

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির নলছিটিতে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা ভূমি অফিসের এক কানুনগোকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— দপদপিয়া ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভূমি কর্মকর্তা মো. আব্দুল মালেক এবং কুলকাঠি ইউনিয়নের ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেন। এছাড়া নলছিটি উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রফিকুল ইসলামকে বরগুনার তালতলী উপজেলায় বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক তদন্তে দায়িত্ব পালনে অনিয়ম ও অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মারযুক রহমান রিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে সরকারি বিধি-বিধান অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজভী আহমেদ সবুজ বলেন, “সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে ২ ভূমি কর্মকর্তাকে শোকজ, ১ জন বদলি

আপডেট টাইম : ০৩:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬