ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

ঝালকাঠি’র রাজাপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা ও গালুয়া ইউনিয়নের সোনালীমোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো. সেলিম হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (১৯), একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২৩) এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. সরোয়ার হোসেনের ছেলে মো. আওলাদ হোসেন (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে প্রথমে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান হাওলাদার ও মেহেদী হাসানকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচ পিস করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে একই রাতে গালুয়া ইউনিয়নের সোনালীমোড় এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

ঝালকাঠি’র রাজাপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০২:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬