ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

ঝালকাঠি-তে সুগন্ধা নদীতে জমজমাট নৌকা বাইচ

এইচ,এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির সুগন্ধা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মঙ্গলবার বিকেল ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সদর উপজেলার ৯টি দল অংশ নেয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৯টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। ঢাক-ঢোল ও উৎসবের আমেজে প্রতিযোগীরা বৈঠা চালিয়ে দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকেন। এ সময় নদীর দুই পাড়ে দাঁড়িয়ে দর্শনার্থীরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ দেন। প্রতিযোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল নৌপথে দায়িত্ব পালন করে। লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি মিনিপার্ক সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

প্রতিযোগিতায় মাহবুব সিকদারের নেতৃত্বাধীন ধানসিঁড়ি গ্রুপ প্রথম স্থান অধিকার করে। চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ তৃতীয় স্থান অর্জন করে। পরে মিনিপার্ক এলাকায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. মহসিন।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে অতিথিরা নৌকা বাইচে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

ঝালকাঠি-তে সুগন্ধা নদীতে জমজমাট নৌকা বাইচ

আপডেট টাইম : ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬