ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ গাজীপুর সিটির ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে- ড. মঈন খান মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশ, প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেফতার পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য- সড়ক ও সেতুমন্ত্রী

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ |
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম।

মঙ্গলবার (২৫ আগস্ট) পরিদর্শনকালে কাজী অফিস থেকে মোহরানা বাবদ আদায়কৃত ফি-এর রশিদ বহি এবং আইনবহির্ভূতভাবে ছাপানো ফি আদায় বহি জব্দ করা হয়।
পরিদর্শনকালে সরকারি সরবরাহকৃত ফি রশিদ বহি থাকা সত্ত্বেও নিজস্ব উদ্যোগে ছাপানো রশিদ বহি কেন ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে কাজী মো. দেলোয়ার হোসেন চাকলাদারের কাছে জানতে চান কর্মকর্তারা। এ বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে জানা গেছে।

এছাড়া ২০২৫ সালের জুন মাসের পর থেকে আদায়কৃত ফি যথাযথভাবে জমা ও হালনাগাদ না করার বিষয়েও কাজীর কাছে জানতে চাওয়া হলে তিনি এরও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিবাহ ও মোহরানা বাবদ আদায়কৃত সরকারি রাজস্ব যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা নিশ্চিত করতে কাজী অফিসগুলোতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে কর্মকর্তারা সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং আদায়কৃত ফি ও রাজস্বের সঠিক হিসাব সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

আপডেট টাইম : ০১:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬