ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশ, প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ

মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
কুমিল্লার মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার ও ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে উর্বর কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত ড্রেজারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দ করতে বলা হয়েছে। পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, ড্রেজারের কারণে ক্ষতিগ্রস্ত আবাদি জমি ও বালুর গর্ত তদন্ত এবং কৃষিজমি রক্ষায় সময়সীমা নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ড্রেজার ও ইটভাটার জন্য মাটি কাটার ফলে যেসব গর্ত সৃষ্টি হয়েছে, সেগুলো ভরাট করে ক্ষতিগ্রস্ত জমিকে পূর্বের আবাদি জমির অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্ট কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মুরাদনগর ও বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রিটকারী কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ উজ্জল বলেন, বাংলাদেশের সংবিধানের ২১(১), ১৬, ১৮ক ও ৩২ অনুচ্ছেদ বাস্তবায়নের লক্ষ্যে মুরাদনগরে অবৈধ ড্রেজার ও ইটভাটা বন্ধ এবং কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার রোধে দীর্ঘদিন ধরে আন্দোলন ও আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় চেষ্টা চালিয়ে এলেও অসাধু ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষ্ক্রিয় রেখে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরাও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করে বিষয়টি দেশবাসীর নজরে এনেছেন।
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ উজ্জল আরও জানান, এলাকাবাসীর মতামত নিয়ে মুরাদনগর উপজেলায় বছরব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।
হাইকোর্টের এ নির্দেশনার ফলে মুরাদনগরে কৃষিজমির উর্বর মাটি রক্ষা, অবৈধ ড্রেজিং ও ইটভাটার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশ, প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ

আপডেট টাইম : ০১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬