ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি

বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনা জেলার মধ্যে প্রথমবারের মতো কোনো উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো। সেই গৌরব অর্জন করলো আমতলী উপজেলা।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান। এ সময় পুরো পরিষদ চত্বর কিশোর-কিশোরী, শিক্ষক, কাজী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।

এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশে ছিল দুটি বেসরকারি সংস্থা — নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, “আজ থেকে আমতলীতে কোনো বাল্যবিবাহ হবে না, এটাই আমাদের অঙ্গীকার। শুধু ঘোষণা দিলেই হবে না, এটা বাস্তবায়নে কাজী, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবক সবাইকে একসাথে কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত সঞ্জয় কুমার দত্ত, ওয়ার্ল্ড ভিশনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুবেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির ও সদস্য সচিব মো.তুহিন মৃধা, গণমাধ্যম কর্মীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ২০০ জনেরও বেশি মানুষ শপথ নেন – “বাল্যবিবাহকে না বলবো, সুন্দর সমাজ গড়বো”।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী

আপডেট টাইম : ০১:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬