ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীতে চাকরি দেওয়ার প্রলোভনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ জামায়াত-ফ্যাসিস্ট চক্রের যোগসাজশে গভীর চক্রান্ত! দারুস সালামে চাঁদাবাজির অভিযোগে অর্থদণ্ড, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম! মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান

ধর্ষণ মামলার প্রধান একমাত্র পলাতক আসামি অবশেষে আটক

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী :
র‌্যাব-৮ পটুয়াখালী জানান, পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১ ও র‌্যাব-৮, সদর কোম্পানী বরিশালের যৌথ অভিযানে গত মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারী) বিকেল ৩:৪০ মিনিটের সময় ধর্ষণ মামলার প্রধান একমাত্র পলাতক আসামি মোঃ সুমন হোসেন (১৫) কে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের বাসিন্দা মোসাঃ জান্নাতুল আক্তার তানজিলা (১৮) এর সাথে আসামি মোঃ সুমন হোসেন, পিতা- নূর ইসলাম সন্যামত, সাং- বেতাগী, থানা- দশমিনার বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিচয় গড়ে উঠে। একসময় পরিচয়ের মাধ্যমে সুঃসম্পর্ক তৈরী হলে আসামি মোঃ সুমন হোসেন বিভিন্নভাবে ভিকটিম জান্নাতুলকে প্রেম ভালোবাসা নিবেদন করে। নানা অপকৌশলে ভিকটিমকে আয়ত্বে নিতে ব্যর্থ হয়ে নিজে আত্মহত্যার ভয় দেখালে কোনো উপায় না পেয়ে ভিকটিম জান্নাতুল তার প্রেমে সাড়া দেয়। পরবর্তীতে আসামি সুমন ভিকটিম জান্নাতুলকে বিবাহের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। এতে ভিকটিম বাঁধা দিলে আসামি সুমন ভিকটিম জান্নাতুলকে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে। আসামি সুমন ভিকটিমকে ০১ সপ্তাহের মধ্যে বিয়ে করবে বলে জানায় এবং এই ঘটনা গোপন করতে বলে।
কিন্তু একসময় ভিকটিম জান্নাতুলের পিতা-মাতা আসামির বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে গেলে আসামি সুমন ভিকটিম জান্নাতুলকে বিয়ে করবে না বলে জানায় ও ভিকটিমের পরিবারকে নানা অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে ভিকটিম জান্নাতুল বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পটুয়াখালী’তে একটি মামলা দায়ের করে যার পিটিশন মামলা নম্বর- ১৬৬/২০২৪, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩ এর ৯(১) এবং পটুয়াখালী জেলার বাউফল থানার মামলা নং-১২, তারিখঃ ১৯/০৮/২০২৩, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩ এর ৯(১)।
ওই ঘটনা র‌্যাবের নজরে আসলে র‌্যাব আসামিকে গ্রেফতারের লক্ষে ব্যাপক ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বরিশাল সদরের থানা কাউন্সিল এলাকায় উপস্থিত হয়ে ঘেরাও পূর্বক তাকে আটক করা হয়। আটককৃত আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে চাকরি দেওয়ার প্রলোভনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ধর্ষণ মামলার প্রধান একমাত্র পলাতক আসামি অবশেষে আটক

আপডেট টাইম : ০১:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪