ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী

একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা

গোপালগঞ্জের উলপুর মহিলা দাখিল মাদ্রাসার এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে একই সময়ে মাদ্রাসা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, তিনি চায়না বাংলা এগ্রো ফিড কোম্পানিতে কর্মরত থাকার পাশাপাশি উলপুর মহিলা দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগকারী পক্ষের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি চায়না বাংলা এগ্রো ফিড কোম্পানির একটি গোডাউনের সঙ্গে দায়িত্বশীলভাবে যুক্ত রয়েছেন। ওই গোডাউনে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালায়। গত ১৭ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের অভিযানের পর সংশ্লিষ্ট গোডাউনটি সিলগালা করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, একজন ব্যক্তি একই সময়ে একটি এমপিওভুক্ত দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত থাকার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মাদ্রাসায় তাঁর নির্ধারিত কর্মঘণ্টার সময় তিনি অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযোগকারী পক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির চাকরির কাগজপত্র, বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগপত্র বা অফার লেটার, কর্মস্থলে তাঁর উপস্থিতির ছবি এবং মাদ্রাসার এমপিও-সংক্রান্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে।

অভিযোগের বিষয়ে উলপুর মহিলা দাখিল মাদ্রাসার কোনো শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে উপজেলা প্রশাসন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চায়না বাংলা এগ্রো ফিডের মালিকের বক্তব্যও এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি।

প্রিন্ট
ট্যাগস

উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ

একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা

আপডেট টাইম : ০৩:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬