ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার দারুস সালাম গাবতলি গরুর হাট সংলগ্ন বালুঘাটে অজ্ঞাতনামা মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ দারুস সালামে অজ্ঞাতনামা অর্ধগলিত মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ গাজীপুরে জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন সমতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন গাজীপুর সিটিতে ৫৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৮০ শতাংশ কাজ সম্পন্ন মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর!

টাঙ্গাইলে গারো-কোচ সম্প্রদায়ের মানববন্ধন: ইউজিন নকরেকসহ ১১ জনের মুক্তির দাবি

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইলের মধুপুরে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ ১১ জন বন্দির মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গারো-কোচ সম্প্রদায়ের লোকজন।

১০ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে শত শত গারো-কোচ নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যঃ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, সহসভাপতি থমাস চাম্বুগং, গারো স্টুডেন্ট ফেডারেশনের মধুপুর শাখার সভাপতি তুষার নেকলা, বাগাছাসের মধুপুর শাখার লুসি রিছিল এবং কোচ আদিবাসী সংগঠনের নেতা ভরত বর্মন। সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন স্মারক পাঠ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেনঃ

৫ সেপ্টেম্বর, টাঙ্গাইল কোর্টে হাজিরা দিতে গেলে ষড়যন্ত্রমূলকভাবে গাছ চুরির মামলায় ইউজিন নকরেকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়। তারা বলেন, এটি মিথ্যা মামলা এবং ভূমিহীন আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার একটি অপচেষ্টা। উল্লেখ্য, সার্বিক মানব উন্নয়ন সংগঠনের ৮৪ শতাংশ জমি নিয়ে দায়ের করা মামলায় ইউজিন নকরেকসহ ১১ জনকে জেলে পাঠানো হয়।

মানববন্ধনের মাধ্যমে এই মামলা দ্রুত প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন স্মারক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

এবার দারুস সালাম গাবতলি গরুর হাট সংলগ্ন বালুঘাটে অজ্ঞাতনামা মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ

টাঙ্গাইলে গারো-কোচ সম্প্রদায়ের মানববন্ধন: ইউজিন নকরেকসহ ১১ জনের মুক্তির দাবি

আপডেট টাইম : ০৯:৪৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪