ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোন এলাকায় বাড়িভাড়া কত হবে তা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএনসিসির কার্যালয় নগর ভবনে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান তিনি। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা এবং অধিকার বিষয়ে এ বৈঠকের আয়োজন করে উত্তর সিটি করপোরেশন। এতে বাড়িওয়ালা, ভাড়াটিয়াসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্য ডিএনসিসির প্রশাসক এজাজ বলেন, কোন এলাকায় কত ভাড়া হতে পারে, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, আমরা সেটার একটি নীতিগত গাইডলাইন দেব। স্থানীয় জমির বর্তমান দামসহ সবকিছু মাথায় রেখে একটি সম্ভাব্য ভাড়ার তালিকা দেব। আইন হতে হবে বাস্তবসম্মত। আমরা এটি ডিসেম্বরের মধ্যে রেডি করতে পারবো আশা করছি, যেন নতুন বছর থেকে সবার সহযোগিতায় কার্যক্রমগুলো শুরু করতে পারি।

তিনি বলেন, ভাড়াটিয়ারা তাদের ভাড়া বাসায় যখন ইচ্ছা তখন প্রবেশ বা বাহির হতে পারবেন। বাসায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ভূমিকম্প সহনীয়সহ সকল কম্প্লাইন্স মেনে ভাড়া দিতে হবে। হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে আমরা কোনো সেবা ওই বাড়িতে দিব না।

বৈঠকে ঢাকা উত্তরের প্রশাসক আরও বলেন, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের একটি দলিলের ফরমেট ওয়েবসাইটে দিয়ে দিব। রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে আমরা কাজ করব।

বাড়িভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণ করে দিব। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে তেমন একটা রেটকার্ড আমরা দিয়ে দিব।

তিনি আরও বলেন, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন, সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না। তাই বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা সিটি করপোরেশনকে রাখতে হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

ঢাকায় এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে সিটি করপোরেশন

আপডেট টাইম : ০৮:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫