ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
২৭ দিন পর পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু, খুশি যাত্রীরা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংহিতার জেরে বন্ধ হয়ে যাওয়া পঞ্চগড় আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৭ দিন পর গতকাল বৃহস্পতিবার শিডিউল মেনে পঞ্চগড় এক্সপ্রেস বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়।

শুক্রবার (১৬ আগস্ট) স্টেশনটির বুকিং সহকারী মো.ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি। আর রাতে যায় একতা এক্সপ্রেস। এ দুই ট্রেনে যাত্রী ছিলেন ৭১৪ জন। আজ (শুক্রবার) সকাল ১০টা পর্যন্ত তিনটি ট্রেন গেছে। এ সময়ের মধ্যে যাত্রী ছিলেন ১৫০ জন।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকামুখী উত্তরাঞ্চলে রয়েছে ৯টি আন্তনগর ট্রেন। ট্রেনগুলো হচ্ছে একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। এদের মধ্যে পঞ্চগড় স্টেশনে চলে পঞ্চগড় এক্সপ্রেস, দোলনচাঁপা, দ্রুতযান, বাংলাবান্ধা ও একতা এক্সপ্রেস। এসব ট্রেনগুলো এ স্টেশন থেকে ছাড়ে সকাল ৬টায় দোলনচাঁপা এক্সপ্রেস (পঞ্চগড়-সাপাহাড়), সকাল ৮টা ১০ মিনিটে দ্রুতযান, সকাল সাড়ে ৮টায় বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ৩০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও রাত ৯টা ১০ মিনিটে একতা এক্সপ্রেস।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু

আপডেট টাইম : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪