ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পঞ্চগড়ে গ্রেটার ফ্লেমিংগো পাখি অবমুক্ত

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
পঞ্চগড়ের দেবীগঞ্জে দেখা মিলেছে ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির। সোমবার সকালে দেবীগঞ্জ পৌর সদরের ময়নামতির চরে পাখিটিকে অবমুক্ত করা হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর ভোরে ধলা মিয়া নামে স্থানীয় এক জেলে করতোয়া নদী থেকে পাখিটি উদ্ধার করা হয়।

ফ্লেমিংগো পাখিটির উজ্জ্বল গোলাপি রঙের পালক রয়েছে। পা দুটি লম্বা এবং ঠোঁটটি লম্বা গোলাপি রঙের। পাখিটির ঘাড় ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। এ ছাড়া পাখিটির উচ্চতা ৩০ ইঞ্চির মতো এবং ওজন পৌনে দুই কেজির মতো। পাখিটি মূলত আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ভোরে করতোয়া নদীতে মাছ মারতে যান ধলা মিয়া নামে স্থানীয় এক জেলে। এসময় ফ্লেমিংগো পাখিকে বক মনে করে নদী থেকে ধরে বাসায় নিয়ে আসেন তিনি। পরে যখন জানতে পারেন এটি বক নয় অন্য কোনো পাখি। তখন তিনি শখ করে পাখিটিকে বাসায় পুষতে থাকেন।

পরে ফ্লেমিংগো পাখিটি নিয়ে লালন সরকার নামে স্থানীয় এক তার ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই এই বিদেশি পাখি উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ধলা মিয়ার বাসায় বিদেশি পাখিটি দেখতে ভিড় জমায়। পাখিটি সুস্থ হলে সকালে নদীর ধারে পাখিটি ছেড়ে দেন উদ্ধারকারী ধোলা মিয়া।

এ বিষয়ে ফ্লেমিংগো উদ্ধারকারী ধলা মিয়া বলেন, ময়নামতির চর সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরার সময় পাখিটি পাই। এই কয়েক দিন পাখিটিকে নিয়মিত মাছসহ অন্যান্য খাবার খাইয়ে সুস্থ করি। তবে আমি জানতাম না যে এটা বিদেশি পাখি, তাই পাখিটি সুস্থ হলে ছেড়ে দেই

এ বিষয়ে দেবীগঞ্জ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাদের কালবেলাকে বলেন, ফ্লেমিংগো পাখি উদ্ধারের খবর পেয়ে আমাদের একটি টিম সেই জেলের বাসায় যায়। তবে উদ্ধারকারী জেলে পাখিটি ছেড়ে দেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পঞ্চগড়ে গ্রেটার ফ্লেমিংগো পাখি অবমুক্ত

আপডেট টাইম : ০১:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪