ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কালিহাতীতে জয়কালী মন্দির সংলগ্ন রাস্তায় উন্নয়ন কাজের উদ্বোধন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় জয়কালী মন্দির হতে ধোপাবাড়ি পর্যন্ত রাস্তাটি বহু প্রতীক্ষার পর অবশেষে উন্নয়ন কাজের আওতায় এসেছে। ১লা অক্টোবর সকাল ১০টায় কালিহাতী পৌরসভার কনসালটেন্ট সমর বড়ুয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এ রাস্তাটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

স্থানীয়দের মতে, এই রাস্তার কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। রাস্তাটি কালিহাতী সদর হাসপাতাল রোড থেকে জয়কালী মন্দির হয়ে ধোপাবাড়ি পর্যন্ত বিস্তৃত। এটি কালিহাতী কাঁচাবাজার এবং কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে সংযোগ স্থাপন করবে, যা এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতে বিশেষ সহায়ক হবে।

কালিহাতী পৌরসভার সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন জানিয়েছেন, “টাঙ্গাইল জেলার ১০টি পৌর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এই রাস্তাটি নির্মাণ হচ্ছে, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পৌরসভার কনসালটেন্ট সমর বড়ুয়া জানান, “টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভা উন্নয়ন প্রকল্পের মধ্যে কালিহাতী পৌরসভার এ প্রকল্পটি অন্যতম। এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পরিচালিত। এই প্রকল্পের অধীনে কালিহাতীতে মোট ১১টি প্যাকেজের মাধ্যমে ৩৩টি রাস্তার উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে এ রাস্তার মোট দৈর্ঘ্য ২৫৫ মিটার আরসিসি এবং সাথে ১৫১ মিটার ড্রেনেজ স্লাব থাকবে। রাস্তাটির নির্মাণে প্রায় ৫৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। কাজ সম্পন্ন হলে এলাকার মানুষ চলাচলে বিশেষ সুবিধা পাবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

কালিহাতীতে জয়কালী মন্দির সংলগ্ন রাস্তায় উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট টাইম : ০১:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪