ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

কোটালীপাড়ায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ)-গোপালগঞ্জের কোটালীপাড়ায় সারা দেশের ন‍্যায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

রবিবার ৬ (অক্টোবর) উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উক্ত দিবসটি পালনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী এবং ১১ ঘটিকায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।

এ সময় উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, চৌধুরী সুলতান মাহমুদ কালু, সমর চাঁদ মৃধা খোকন, চেয়ারম্যান তুষার মধু, ইউপি সচিব রমনি রায়, মলয় হালদার, কাজী বাহাউদ্দীন, সাধন চন্দ্র মজুমদার, সজীব মন্ডল, মোহাম্মদ হান্নান, রফিকুল ইসলাম, সু্ব্রত ভক্ত, লিপিকা ধরাম, ইউপি সদস্য অমল মধু সহ অনান্য সদস্যবৃন্দ, উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ বৃন্দ ও সাংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে। সঠিক তথ্য পরিবেশনেই দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে মর্মে তিনি মন্তব্য করেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার।

জানা গেছে, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন-সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।

জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

কোটালীপাড়ায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আপডেট টাইম : ১২:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪