ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কালিহাতীতে দূর্গাপূজা উপলক্ষে ৯৬৬জন আনসার মোতায়েন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতী উপজেলায় পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৮ অক্টোবর মঙ্গলবার, কালিহাতী উপজেলার আর এস মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব প্রদান এবং টহল সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। এ বছর উপজেলায় মোট ১শত ছাপ্পান্ন টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুরুষ আনসার সদস্য ৬শত চুয়ান্ন জন এবং মহিলা সদস্য ৩শত বারো জনসহ মোট ৯শত সেসোট্টি জন সদস্য মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, “দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও, প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম ভূঁইয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ, এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম ভূঁইয়া বলেন, “আনসার ভিডিপি সদস্যদের সাথে পুলিশ এবং সেনাবাহিনীও মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় থাকবে। পূজা উদযাপন কমিটির সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

দুর্গাপূজা উপলক্ষে সকল মণ্ডপে ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

কালিহাতীতে দূর্গাপূজা উপলক্ষে ৯৬৬জন আনসার মোতায়েন

আপডেট টাইম : ১২:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪