ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

আদমদীঘিতে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

এমামুল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ায় নাশকতা ও হত্যা মামলায় তিন ইউপি চেয়ারম্যানসহ সাত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে ঢাকা মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হুদা খন্দকার (৫৫), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এরশাদুল হক টুলু (৬২), নাজিমুল হুদা খন্দকার (৫৭), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন (৩৮), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন (৪৮)।

জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এরপর বগুড়ায় ছাত্র হত্যার দায়েরকৃত মামলায় আদমদীঘিতে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদের নাম উল্লেখ করাও হয়। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। মামলার সূত্রে গত রবিবার রাতে ঢাকা মিরপুর এলাকায় একটি বাড়িতে র‍্যাবের অভিযান চালিয়ে তাদের সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রবিবার রাতে সাতজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

আদমদীঘিতে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪