ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পটুয়াখালীতে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় গ্রেফতারকৃত বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে জাহাঙ্গীর হুসাইন ফরাজীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, জাহাঙ্গীর হুসাইন ফরাজী মির্জাগঞ্জ উপজেলার মোতালেব ফরাজীর পুত্র।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে যৌথ বাহিনী জাহাঙ্গীর হোসাইন ফরাজীর বাড়িতে অভিযান চালায়। সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায় অভিযান চলাকালে জাহাঙ্গীর হুসাইন ফরাজীর বাড়িতে দীর্ঘ তল্লাশির পর বাড়ির দুটি ভিন্ন কক্ষে সযত্নে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটককৃত জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পটুয়াখালীতে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

আপডেট টাইম : ০৪:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪