ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কালিহাতীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল জনসমাবেশ

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ৪ নং ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছে।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার নারান্দিয়া দৌলতপুর খেলার মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল আলম শাজাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মোঃ হাসানুজ্জামিন শাহীন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

অনুষ্ঠানে কালিহাতী উপজেলা বিএনপি এবং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম (শোভা), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মোঃ মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল হক আকন্দ, সহ- সভাপতি মোজাম্মেল হাসান বাদল, সহ- সভাপতি শামীম – আল – মামুন- প্রামানিক, সহ- সভাপতি আব্দুল মজিদ, উপজেলা পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এই জনসমাবেশে বিএনপি নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিপুল সংখ্যক মানুষ এই সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

কালিহাতীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল জনসমাবেশ

আপডেট টাইম : ০৭:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪