ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি বাউবিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেমিনার: মানদণ্ড, প্রক্রিয়া ও প্রস্তুতি আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

দেবর-ভাবীর পরকীয়া জেরে বড়ভাইকে হত্যার অভিযোগে ছোটভাই আটক

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরকীয়া প্রেমে অন্ধ হয়ে ভাবির জন্য নিজের বড় ভাইকে হত্যা করল ছোট ভাই। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ঘটনাস্থল থেকে এলাকাবাসী ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে (৩৫)আটক করে পুলিশে দিয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানান,চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো.হাসান মিয়া প্রায় ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন । এই সুযোগ ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) সাথে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে । ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন । পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়ীতে আজ একটি শালিশ বসার কথাও ছিল । কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে । পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতক হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয় ।

বালুচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফারুক হোসেন জানান,ঘাতক হারুনের সাথে তার ভাবীর পরকীয়া প্রেম ছিল । এ নিয়ে তাদের বাড়ীতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার শালিশ হয়েছে । বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছে । আজ সকাল ১১ টায় প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই ।

সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান,ঘাতক আটক আাছে তবে ভাবীর সাথে দেবরের প্রেম ঘটিত বিষয়ে কথা শুনতেছি ,তদন্তের পরে বিস্তারিত জানাতে পারব ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন

দেবর-ভাবীর পরকীয়া জেরে বড়ভাইকে হত্যার অভিযোগে ছোটভাই আটক

আপডেট টাইম : ০৩:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪