ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ডিজিটাল বৈষম্য দূর করতে প্রান্তিক পর্যায়ে নেটওয়ার্ক পৌঁছে দেয়া হবে- নাহিদ ইসলাম

বাংলাদেশে ডিজিটাল বৈষম্য চলছে এই বৈষম্য দূর করার জন্য প্রান্তিক পর্যায়ে নেটওয়ার্ক পৌঁছে দেয়া হবে।

মঙ্গলবার বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এর সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে মালয়েশিয়ান টাওয়ার নির্মাতা কোম্পানি ইডটকো বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।

ইডটকোর নির্বাহী কর্মকর্তা মোহামেদ আদলান আহমাদ তাজউদিন বলেন, মালয়েশিয়ার ইডটকো গ্রুপ মোবাইল টাওয়ার নির্মাণ খাতে সফল প্রতিষ্ঠান। বাংলাদেশে তারা টাওয়ার নির্মাণের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চায়। তারা যৌথভাবে বাংলাদেশের জনগণের উন্নয়নের কাজ করতে আগ্রহী।

উপদেষ্টা বলেন, বর্তমানে পলিসি রিফর্ম চলছে এর পাশাপাশি বিজনেস রেগুলেশন গুলো বিবেচনায় রাখা হচ্ছে। ইডটকোর সাথে এজেন্ডা মিলে গেলে একসাথে কাজ করা সহজ হবে।

মোহামেদ আদলান বলেন, ইডটকো ১০ বছর ধরে বাংলাদেশে কাজ করছে এবং তারা বাংলাদেশে দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী। ফেনীর বন্যার সময় টাওয়ারগুলো সচল রাখতে উপদেষ্টার তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

কান্ট্রি ম্যানেজিং ডাইরেক্টর Sunil Isaac বলেন, ভ্যাট ট্যাক্স বেশি হওয়ার কারণে ইন্টারনেটের খরচ বেড়ে যাচ্ছে এটা কমানো গেলে ইন্টারনেটের দাম কমানো সম্ভব হবে। পাশাপাশি ভ্যাট ট্যাক্স থেকে বেঁচে যাওয়া টাকা দিয়ে অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হবে। যা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের সমস্যার কারণে জনগণ ঠিকমতো সুবিধা পাচ্ছে না তাই আমরা নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা করছি। এক্ষেত্রে টাওয়ার সম্প্রসারণ জরুরী। সামনে ৫জি আসছে তার জন্য নেটওয়ার্ক বিস্তার জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে আমরা ইডটকোর সুনির্দিষ্ট প্রস্তাব পেলে ভেবে দেখবো।

ইডটকোর পরিচালক Anthony Kersauson, কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচাল ক ইসরাত জারিন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ডিজিটাল বৈষম্য দূর করতে প্রান্তিক পর্যায়ে নেটওয়ার্ক পৌঁছে দেয়া হবে- নাহিদ ইসলাম

আপডেট টাইম : ০৫:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪