ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মিরপুর দারুসসালামে ব্যবসায়ির কাছে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় একটি ইলেকট্রনিক শোরুমে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শোরুমের মালিক মোহাম্মদ আরিফ হোসেন তমাল মিরপুর রিপোর্টার্স ক্লাবের অডিটোরিয়াম রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন, গত ১০ নভেম্বর (সোমবার) বিকেল ৩টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে করে আসা ২৫-৩০ জন যুবকের একটি দল শোরুমে ঢুকে ভাঙচুর করে এবং আগুন দেওয়ার হুমকি দেয়।

আরিফ হোসেন জানান, তারা শোরুমে উপস্থিত কর্মচারীদের সামনে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দাবিকৃত টাকা না দিলে ভবিষ্যতে তার ব্যবসায়িক স্থাপনা ও জানমালের ক্ষতি করবে বলে হুমকি দেয়। এ সময় শোরুমের ম্যানেজারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
শোরুমে স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরিফ হোসেন কয়েকজন হামলাকারীকে শনাক্ত করেন। তাদের মধ্যে রয়েছেন সৈকত বাবু (৩৮), আরাব (২২), পলাশ (২৫), সাকিব (২৫), বাবু (২৭) এবং সাইফুল (৪৫)।
এ ঘটনার পর ভুক্তভোগী আরিফ হোসেন দারুসসালাম থানাধীন ১০ নং কমিউনিটি সেন্টার সেনাবাহিনীর ক্যাম্পে এবং মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরিফ হোসেন জানান, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে মোবাইল ফোন এবং ইলেকট্রনিক পণ্য ব্যবসা করে আসছেন। ২০২২ সালে তিনি দারুসসালাম এলাকায় একটি চারতলা ভবন নির্মাণ করেন। ভবনের নিচতলায় তার শোরুমটি অবস্থিত।
গত ১০ নভেম্বর দুপুরে তার শোরুমে কর্মচারীরা উপস্থিত থাকলেও তিনি নিজে অনুপস্থিত ছিলেন। সেই সুযোগে কিশোর গ্যাংয়ের সদস্যরা শোরুমে ঢুকে চাঁদা দাবি করে। কর্মচারীদের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করেন।
ভুক্তভোগী আরিফ হোসেন পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার অনুরোধ করেছেন।
পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মিরপুর দারুসসালামে ব্যবসায়ির কাছে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:৪৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪