ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গাজীপুরে যুবদল নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ

রেজাউল মোল্লা, গাজীপুর-
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিয়াকত বাহিনীর বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন জেলার শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া গ্রামের ভূক্তভোগী আব্দুস সাত্তার। তিনি বলেন, যুবদল নেতা লিয়াকত আলী এলাকায় এক জন খারাপ প্রকৃতির লোক। তার নামে একটি বাহিনী গড়ে তুলেছেন। ওই বাহিনীর সদস্যরা বাধ্যতামূলক ইট, বালি সাপ্লাই, জমি দখল, ঝুট ব্যবসা, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত।তিনি আরো জানান,৪৩নং শ্রীপুর মৌজার এস.এ খতিয়ান ৯৩ ও ৫৭৯ আর.এস ২৪৪ ও ৯৭০নং খতিয়ানে এস.এ দাগ ১৮৭১/২৯১৬, ১৭৫৯, আর.এস ৭৬৫৪, ৭৬৫৭ দাগের হ্যামস গ্রুপের এমপি আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান ২০১৭ সালে ক্ষমতার জোরে এক বিঘা জমি দখল করে নেয়। গত শুক্রবার জেলা যুবদল নেতা লিয়াকত আলীর নেতৃত্বেরোমান (৪৫), মিলন (৩৫), জাহাঙ্গীর (৩৫), মনির উদ্দিন (৪০), আলী হোসেন (৪০), মামুন (৩০), রাসেল (৩৫), শুভ (২৮),আজিজুল ইসলাম ও হারুন সহ তার বাহিনীর সদস্যরা‘হ্যামস গ্রুপের’হয়ে ভাউন্ডারী ওয়াল সোজা করার নামে তার আরো আধা বিঘা জমি দখল করে নেয়। দখলে বাধা দিতে গেলে ষাটোর্ধ্ব মা সাবেরণ নেছাকে মারধর করে ফ্যাক্টুরীতে আটকে রেখে ভাউন্ডারী ওয়াল নির্মাণ করে। এ বিষয়ে ভুক্তভোগীর পুত্রবধূ শরীফা আক্তার বাদী হয়ে লিয়াকত আলী ওতার বাহিনীর ৮ জনের নাম উল্লেখসহঅজ্ঞাতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দিয়েছেন।
এ বিষয়ে লিয়াকত আলী বলেন, এগুলো কেউ তাকে উস্কানী দিয়ে করাচ্ছে। এখানে জমি দখলের মতো কোন ঘটনাই ঘটেনি এবং আমি বিএনপির করি, আমার লোকজন আছেকিন্তু আমার নামে কোন বাহিনী নেই এবং তারা কোন মাদক বা অপরাধের সাথে জগিত নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুরে যুবদল নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ১২:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪