ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি বাউবিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেমিনার: মানদণ্ড, প্রক্রিয়া ও প্রস্তুতি আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা

মো. বাবুল হোসেন, পঞ্চগড়-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে কমছে শীতের তীব্রতা। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।
সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে রবিবার সকালে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
সকালে হালকা কুয়াশা ভেদ করেই উঠে গেছে সূর্য। প্রতিদিন বিকেলের পর থেকেই শুরু হয় ঘনকুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস। পরদিন সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হয়।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে গত কয়েকদিন ধরে আগের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন

পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা

আপডেট টাইম : ০২:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫