ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পটুয়াখালীতে সাংবাদিককে ইজারাদারের হুমকি থানায় জিডি

পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ ফেরির ইজারাদার শাহজাহান (৬০) এর কাছে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত মালবাহী ট্রাক পারাপারের বিষয়ে বক্তব্য চাইলে স্থানীয় এক সাংবাদিককে গালিগালাজসহ উঠিয়ে নিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২৭ জানুয়ারী) ওই ইজারাদারের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯১৬) করেন ভুক্তভোগী সাংবাদিক জিয়াউর রহমান (৪০)। তিনি দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। জিডি সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক পৌনে দশ টার দিকে সাংবাদিক জিয়াউর রহমান তার মুঠোফোন থেকে ফেরীর ইজারাদার শাহজাহানের মুঠোফোন কল করে নিয়ম বহির্ভূতভাবে গভীর রাতে ওভার লোড ট্রাক ফেরীতে পারাপার করতে পারে কিনা জানতে চায়। এতে ইজারাদার ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় সে প্রতিবাদ করলে তাকে (সাংবাদিক) এলাকা থেকে উঠিয়ে নিয়ে মারপিট করার হুমকি দেয়। এব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, জিডি অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত মির্জাগঞ্জ উপজেলার জনসাধারণের জেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তা সুবিদখালী টু পায়রাগঞ্জ সড়ক দিয়ে পায়রাকুঞ্জ ফেরি পার হয়ে অতিরিক্ত মালবাহী ট্রাক ও কার্গোভ্যান চলাচল করছে। এছাড়াও এই পথে ঝুঁকিপূর্ণ দুইটি বেইলি ব্রিজও রয়েছে। সেগুলো যেকোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে। এসব ট্রাক চলাচলের কারণে ওই সড়কের বিভিন্ন জায়গায় ভেঙ্গে ও দেবে গিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। ফলে চলাচলকারী পথচারীসহ স্থানীয় যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের বৈধতা না থাকলেও স্বাভাবিকভাবেই চলাচল করে আসছে এসব যানবাহন। এসব পণ্যবাহী ট্রাক ওভার লোডেড হওয়ায় পটুয়াখালী লেবুখালী সেতু (পায়রা সেতু) পার হতে না পারে বিকল্প পথে সুবিদখালী-পায়রাগঞ্জ সড়ক ব্যবহার করে পায়রাকুঞ্জ ফেরি পার হয়ে পায়রা বন্দরসহ জেলার বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করে আসছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পটুয়াখালীতে সাংবাদিককে ইজারাদারের হুমকি থানায় জিডি

আপডেট টাইম : ০১:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫