ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কালিহাতীতে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া আশা ব্রাঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা। এতে শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের অংশগ্রহণে বিভিন্ন দিকনির্দেশনা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়।

২৯ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় বাগুটিয়া ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলম। তিনি তার বক্তব্যে বলেন, একটি শিক্ষিত জাতিই পারে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। কিন্তু সে জাতি গঠনের মূল দায়িত্ব শিক্ষকদের কাঁধে। তাই একজন শিক্ষক যদি নিজের জ্ঞান ও দক্ষতা উন্নত না করেন, তাহলে শিক্ষার্থীরাও উপকৃত হতে পারবে না। আশা শিক্ষা কর্মসূচির এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে।

প্রশিক্ষক নিখিল চন্দ্র পাল বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর। শিক্ষাকে যদি জীবনগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে শিক্ষাদানের মানও যুগোপযোগী হতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের সেই দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে, যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব (সবুজ) ও সাংবাদিক শুভ্র মজুমদার। তারা শিক্ষার মানোন্নয়নে আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষকদের দায়িত্ব ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা সুপারভাইজার বাপ্পি আহমেদ। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাগণ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষাক্ষেত্রে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন,
এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক এবং শিক্ষার্থীদের আরও উন্নত শিক্ষা প্রদানের পথ তৈরি করে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

কালিহাতীতে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:১৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫