ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না

শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে — বেনজির আহমেদ টিটো

শাহ আলম, টাঙ্গাইল
“একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।” — এমন মন্তব্য করেছেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

তিনি বলেন, “শিশুদের মাঝে শিক্ষা ও প্রতিযোগিতার চেতনাকে জাগিয়ে তোলার জন্য ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন মেধাবীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে সাপ্তাহিক ইনতিজার আয়োজিত ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ইনতিজার পত্রিকার সহ সম্পাদক সৈয়দ মহসিন হাব্বি সবুজ এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, প্রধান আলোচক ছিলেন, ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা প্রমুখ।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে — বেনজির আহমেদ টিটো

আপডেট টাইম : ০১:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫