ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সান্তাহারে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

এমামুল, আদমদীঘি (বগুড়া)-
বগুড়ার আদমদীঘির সান্তাহারে রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মঙ্গলবার সকাল ১০ টায় সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে নওগাঁ-বগুড়া মহাসড়কে দুইপাশে পাকা-আধাপাকা বসত বাড়ি ও দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। এ অভিযানে সহযোগিতা করেন পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ।

জানা যায়, সড়ক ও জনপথের জায়গায় দীর্ঘদিন ধরে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধভাবে দখল করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী সওজ কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
এ সময় সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান, উপ পরিদর্শক আব্দুল মান্নান,

ফায়ার সার্ভিস সহ বিদ্যুৎ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সান্তাহারে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট টাইম : ০১:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫