ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি বাউবিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেমিনার: মানদণ্ড, প্রক্রিয়া ও প্রস্তুতি আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
আমি আপনাদেরকে ওয়ানিং দিচ্ছি

বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

আমি আপনাদেরকে ওয়ানিং দিচ্ছি যারা এই বিপদের দিনে গুলির সামনে বুক পেতে দিয়েছিল তাদেরকে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবেন না, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার যে কত ভয়ংকর ছিল কত নৃশংস ছিল কত জঘন্য ছিল তা বলার মত ভাষা আমার নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান,

সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে সুবিদখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারতের ‘প্লান এথ ছিল শেখ হাসিনাকে ২০৪১ পর্যন্ত ক্ষমতায় রাখা। সেটি ব্যর্থ হওয়াতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ‘রথ ইসকন ও ফ্যাসিস্টদের সহযোগী সংগঠনের মাধ্যমে ‘প্লান বিথ বাস্তবায়ন করা হচ্ছে। এদের চিহ্নিত করতে সরকার আমাদের কাছে সহায়তা চেয়েছে।
ফ্যাসিস্টদের সিন্ডিকেট ভেঙে দিয়ে চলতি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

তিনি বলেন, পরবর্তী সরকার এ বছর শেষের দিকে অথবা আগামী বছর শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।

সব প্রস্তুতি যদি সম্পন্ন হয় তবে ঘোষিত সময়ের আগেও নির্বাচন হতে পারে।
উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্না,

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহসীন উদ্দিনসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন

আমি আপনাদেরকে ওয়ানিং দিচ্ছি

বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

আপডেট টাইম : ০১:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫