ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি

নওগাঁয় সাংবাদিক’র ওপর হামলার প্রধান আসামি কারাগারে প্রেরণ 

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-
নওগাঁয় সাংবাদিক এ কে সাজু’র ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার  দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো তারেক আজিজ জামিন আবেদন খারিজ করে কনক ও মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম  জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিদের মধ্যে আজ দুইজন আসামীনআদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নং আসামি কনক ও ৮ নং আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরো দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেল পাঁচটায় ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজ মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।  এ ঘটনাই সাংবাদিকবাদী এ কে সাজু বাদী হয়ে গত মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।#

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

নওগাঁয় সাংবাদিক’র ওপর হামলার প্রধান আসামি কারাগারে প্রেরণ 

আপডেট টাইম : ১১:৩০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫